Research Article Thesis Paper Batch 2309

আমরা কেমন দায়ী হবো

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-57 Published: 28 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views 1 downloads

Abstract

বর্তমান পরিবর্তনশীল ও জটিল বিশ্বব্যবস্থায় ইসলামের সত্য ও সৌন্দর্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন আদর্শ দায়ী (আহ্বানকারী) তৈরি হওয়া সময়ের দাবি। নবী-রাসুল ও সাহাবায়ে কেরামের সুন্নাহর আলোকে একজন দায়ীর কেমন হওয়া উচিত—আলোচ্য নিবন্ধে সেই আদর্শ রূপরেখা উন্মোচন করা হয়েছে। একজন সফল দায়ীর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো ইখলাস বা নিষ্ঠা, গভীর দ্বীনি জ্ঞান এবং সুন্নাহভিত্তিক দাওয়াতি প্রজ্ঞা (হিকমাহ)। কেবল বাচিক বক্তব্যের ওপর নির্ভর না করে নিজের ব্যক্তিগত জীবনে ইসলামি অনুশাসন পূর্ণাঙ্গভাবে অনুশীলনের মাধ্যমে দাওয়াতের এক জীবন্ত উদাহরণ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। যুগে যুগে পথহারা সমাজকে সত্যের পথে আনার জন্য দাওয়াতি কাজে প্রজ্ঞা, ধৈর্য, কোমলতা, উত্তম আখলাক এবং শ্রোতার মনস্তাত্ত্বিক স্তর অনুধাবনের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং বর্তমান যুগের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একজন দায়ীর কৌশলগত ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। নিবন্ধটিতে একজন দায়ীর আবশ্যকীয় গুণাবলী, চারিত্রিক মাধুর্য, দাওয়াতি কৌশল এবং আধুনিক যুগে যুগের চাহিদা মেটাতে কার্যকর দায়ী হিসেবে নিজেদের গড়ে তোলার বাস্তবভিত্তিক রূপরেখা আলোচনা করা হয়েছে।

Keywords

Read Online