Research Article Thesis Paper Batch 227
আত্মার ব্যাধি ও তার প্রতিকার
Volume: 7 Issue: 1 Year: 2022 Pages: 1-50 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 31 views
10 downloads
Abstract
ইসলামি জীবনদর্শনে মানুষের বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরের সততা ও পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মানব মন যখন লোভ, ক্ষোভ, রিয়া এবং অহংকারের মতো মন্দ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে, তখন মানুষের সামগ্রিক নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটে। এই ধরনের অভ্যন্তরীণ ও মানসিক নেতিবাচক অবস্থাকে ইসলামে আত্মিক অসুস্থতা বা আত্মার ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মানুষের সৎ কর্মের আধ্যাত্মিক মূল্য কমিয়ে দেয়। এই মানসিক সংকট কাটিয়ে উঠতে আত্মিক পরিশুদ্ধি এবং নিজের চিন্তাভাবনাকে নিয়মিত মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। সততা, সংযম এবং ইবাদতের মাধ্যমেই কেবল এই সকল ব্যাধি থেকে মুক্তি পেয়ে একটি সুন্দর ও আদর্শ জীবন গঠন করা সম্ভব।