Research Article Thesis Paper Batch 216
বালা মুসিবতে ধৈর্য ধারণের গুরুত্ব ও ফজিলত
Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-36 Published: 20 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 1 views
0 downloads
Abstract
মানবজীবনে বিভিন্ন সময়ে বিপদ-আপদ ও বালা-মুসিবত আসা একটি স্বাভাবিক পরীক্ষা। ইসলামে এ ধরনের কঠিন পরিস্থিতিতে অধৈর্য না হয়ে সবর বা ধৈর্য ধারণের ওপর বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। পবিত্র কুরআন ও হাদীসে ধৈর্যশীলদের জন্য আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মহাপুরস্কারের ঘোষণা রয়েছে। বিপদকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করলে তা মানুষের গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধির কারণ হয়। যেকোনো সংকটে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য।