দাওয়াতে পথে বাধা ও তার নিরসন
Abstract
ইসলামী দাওয়াত একটি মহান ও দায়িত্বপূর্ণ কাজ, যা যুগে যুগে নবী-রাসূল এবং তাদের অনুসারী দায়ীগণ আঞ্জাম দিয়ে এসেছেন। তবে দাওয়াতের পথ কখনোই নিষ্কণ্টক ছিল না; এতে যুগে যুগে নানা ধরনের অভ্যন্তরীণ ও বাহ্যিক বাধা-বিপত্তি এসেছে। সামাজিক কুসংস্কার, অজ্ঞতা, বিরূপ মিডিয়া অপপ্রচার, রাজনৈতিক ও আইনি বাধা, ধর্মীয় চরমপন্থা এবং দায়ীদের ব্যক্তিগত যোগ্যতার অভাব ও দাওয়াতী প্রজ্ঞার ঘাটতি এর অন্যতম। বর্তমান আধুনিক ও প্রযুক্তি নির্ভর বিশ্বেও ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্বায়ন ও প্রাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব বাধা নিরসনে প্রথমত দায়ীদের উপযুক্ত দ্বীনী ও আধুনিক জ্ঞানে পারদর্শী হওয়া, চারিত্রিক মাধুর্য অর্জন এবং হিকমত বা প্রজ্ঞাপূর্ণ কৌশল অবলম্বন করা জরুরি। পাশাপাশি প্রযুক্তির সদ্ব্যবহার, সহনশীলতা প্রদর্শন, সামাজিক ঐক্য বজায় রাখা এবং সুসংগঠিতভাবে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত আবশ্যক। এ গবেষণায় দাওয়াতী কাজের প্রধান প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে কুরআন ও সুন্নাহর আলোকে তার কার্যকর ও যুগোপযোগী সমাধান আলোচনা করা হয়েছে।