Research Article Thesis Paper Batch 2309

দাওয়াতী পথে বাধা ও নিরসন পদ্ধতি

Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-81 Published: 26 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 26 views 13 downloads

Abstract

ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ ‘দাওয়াহ’ এক অত্যন্ত মর্যাদাপূর্ণ অথচ চ্যালেঞ্জিং কাজ। ইতিহাসের সূচনা থেকেই দ্বীনের দা'য়ীগণ দাওয়াতী ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। আল-কুরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষার আলোকে রচিত এই নিবন্ধে দাওয়াতী কাজের অভ্যন্তরীণ ও বাহ্যিক বাধা এবং তা দূরীকরণের কার্যকরী উপায়সমূহ বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায়, দাওয়াতী পথের প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে—দা'য়ীর পর্যাপ্ত জ্ঞানের অভাব, হিকমাহ বা প্রজ্ঞার অভাব, অভ্যন্তরীণ কোন্দল, সামাজিক কুসংস্কার, ইসলামোফোবিয়া বা ইসলাম সম্পর্কে ভুল ধারণা এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহার। কুরআন ও সুন্নাহর নির্দেশনা এবং নবীদের জীবনের বাস্তবানুগ কৌশল পর্যালোচনার মাধ্যমে এই প্রবন্ধে বাধা নিরসনের কিছু সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব করা হয়েছে; যেমন—সুগভীর জ্ঞান অর্জন, উত্তম আচরণ ও ধৈর্যের চর্চা, যুগের সাথে মানানসই আধুনিক কৌশল গ্রহণ, এবং সহানুভূতিশীল সংলাপ। এই গবেষণাটি দ্বীনের দা'য়ীদের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যশীল থেকে সফলভাবে দাওয়াতী কাজ চালিয়ে যেতে দিকনির্দেশনা প্রদান করবে।

Keywords

Read Online