গীবত
Abstract
‘গীবত’ বা পরচর্চা ইসলামী চরিত্রগঠন ও সামাজিক নীতিশাস্ত্রে একটি অন্যতম মারাত্মক নৈতিক অপরাধ ও আত্মিক ব্যাধি হিসেবে বিবেচিত। পবিত্র কুরআন ও হাদিসে অন্যের অগোচরে তার অপ্রিয় বা ত্রুটিপূর্ণ বিষয় প্রকাশ করাকে ‘আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া’র মতো জঘন্য কাজের সাথে তুলনা করা হয়েছে। এ গবেষণায়/আলোচনায় গীবতের ধারণাগত অর্থ, এর সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ এবং মানব জীবনে এর ক্ষতিকর প্রভাব বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। অহংকার, হিংসা, পারস্পরিক শত্রুতা এবং বিনোদনের মানসিকতা থেকেই মূলত গীবতের উৎপত্তি ঘটে। এটি কেবল ব্যক্তির আমল বিনষ্ট ও আত্মাকে কলুষিত করে না, বরং সামাজিক হিংসা-বিদ্বেষ, অবিশ্বাস, পারিবারিক কোন্দল এবং আত্মমর্যাদাহানির মূল কারণ হয়ে দাঁড়ায়। গীবত থেকে বাঁচার উপায় হিসেবে জিহ্বা সংবরণ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা, আত্মপর্যালোচনা এবং তওবার গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। পরিশেষে, একটি পরনিন্দামুক্ত, সৌহার্দ্যপূর্ণ ও নৈতিকভাবে সমৃদ্ধ সমাজ গঠনে গীবত বর্জনের কোনো বিকল্প নেই।