Research Article Thesis Paper Batch 228
ইসলামে নারীর অধিকার ও অবস্থান
Volume: 8 Issue: 1 Year: 2022 Pages: 1-87 Published: 25 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 40 views
29 downloads
Abstract
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে মানবসমাজের প্রতিটি স্তরে সাম্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। জাহেলি যুগের অবসান ঘটিয়ে ইসলাম সমাজ ও পরিবারে নারীর মর্যাদা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে। কন্যাসন্তান, স্ত্রী, মা এবং বোন হিসেবে নারীর সামাজিক, অর্থনৈতিক ও আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে। বিশেষ করে সম্পত্তির উত্তরাধিকার, শিক্ষার অধিকার, বৈবাহিক ও অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার মাধ্যমে ইসলাম নারীকে এক অনন্য ও সম্মানিত আসনে অধিষ্ঠিত করেছে। আধুনিক যুগেও এই মূলনীতিগুলো যেকোনো উন্নত সমাজ বিনির্মাণে সমানভাবে প্রাসঙ্গিক।