Research Article Thesis Paper Batch 2310
কবরের জীবন ও আমাদের প্রস্তুতি
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-93 Published: 27 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
1 downloads
Abstract
ইসলামী বিশ্বাস ও আকিদার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আখেরাত বা পরকালের ওপর ইমান আনা। পরকালীন জীবনের প্রথম ধাপ শুরু হয় মানুষের মৃত্যুর পর কবরের জীবনের মাধ্যমে। পার্থিব জীবনের সমাপ্তির পর বারযাখের এই জগতে প্রতিটি মানুষকে তার কৃতকর্মের মুখোমুখি হতে হয়। নেক আমল এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস মানুষকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিতে পারে। পক্ষান্তরে অলসতা, অবহেলা এবং অবাধ্যতা কবরের জীবনকে অত্যন্ত কষ্টদায়ক করে তোলে। তাই দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে মত্ত না থেকে পরকালীন চিরস্থায়ী সুখের আশায় এখন থেকেই প্রতিটি মুসলমানের উচিত সৎ কাজ, ইবাদত এবং তাওবার মাধ্যমে নিজেকে প্রস্তুত করা।