Research Article Thesis Paper Batch 2309
মানুষের প্রকৃত সুখ শান্তি কোথায় অবস্থিত কুরআন ও হাদীসের আলোকে
Volume: 2 Issue: 2 Year: 2026 Pages: 1-39 Published: 25 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 17 views
9 downloads
Abstract
পার্থিব জীবনের নানা জটিলতা ও মানসিক অস্থিরতার মাঝে মানবজাতি প্রতিনিয়ত প্রকৃত সুখ ও মানসিক প্রশান্তির সন্ধান করে চলেছে। ইহকাল ও পরকালে মানুষের এই কাঙ্ক্ষিত শান্তি লাভের সঠিক ও চিরন্তন উপায়সমূহ পবিত্র কুরআন এবং সুন্নাহর দিকনির্দেশনার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। জাগতিক ধন-সম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে আত্মিক প্রশান্তি, তাকওয়া, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং সন্তুষ্টির মাধ্যমে কীভাবে প্রকৃত সুখে পৌঁছানো সম্ভব, তা এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সমকালীন মানসিক সংকট উত্তরণে ইসলামী জীবনদর্শনের প্রাসঙ্গিকতা এবং এর বাস্তব প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।