নারীবাদ
Abstract
নারীবাদ আধুনিক সমাজ, নারী-অধিকার ও সামাজিক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। নারীবাদ এমন একটি বহুমাত্রিক চিন্তাধারা ও সামাজিক আন্দোলন, যার প্রধান লক্ষ্য নারীর প্রতি বৈষম্য, নিপীড়ন ও অধিকারবঞ্চনার বিভিন্ন রূপ নিয়ে প্রশ্ন তোলা এবং নারী-পুরুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আইনগত অবস্থান নিয়ে আলোচনা করা। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নারীবাদের ভিন্ন ভিন্ন ধারা ও মতবাদ বিকশিত হয়েছে, যার মধ্যে উদারপন্থী, সমাজতান্ত্রিক, র্যাডিক্যাল ও ইসলামি নারীবাদ উল্লেখযোগ্য। ইসলাম নারীর মানবিক মর্যাদা, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, শিক্ষা, বিবাহে সম্মতি এবং নিরাপত্তাসহ বিভিন্ন অধিকার স্বীকৃতি দিয়েছে; একই সঙ্গে নারী-পুরুষ উভয়ের ওপর পারিবারিক ও সামাজিক দায়িত্ব আরোপ করেছে। এ গবেষণাপত্রে নারীবাদের ধারণা, ঐতিহাসিক বিকাশ, বিভিন্ন মতবাদ এবং নারী-অধিকার প্রতিষ্ঠায় এর ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি কুরআন ও সুন্নাহর আলোকে নারীর মর্যাদা ও অধিকার এবং আধুনিক নারীবাদী চিন্তাধারার সঙ্গে ইসলামি দৃষ্টিভঙ্গির মিল-অমিলও আলোচিত হয়েছে। গবেষণার উদ্দেশ্য হলো নারীবাদ সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ ও প্রামাণ্য ধারণা উপস্থাপন করা এবং নারী-পুরুষের মর্যাদা, অধিকার ও দায়িত্ব সম্পর্কে ইসলামি দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে তুলে ধরা।