Research Article Thesis Paper Batch 227
সাওমের গুরুত্ব ও ফজিলত
Volume: 7 Issue: 1 Year: 2022 Pages: 1-128 Published: 20 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 24 views
18 downloads
Abstract
ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে সাওম বা রোজা একটি অনন্য আধ্যাত্মিক ও শারীরিক ইবাদত। আত্মসংযম এবং কঠোর সাধনার মাধ্যমে মানুষের পাশবিক প্রবৃত্তিকে দমন করে খোদাভীতি বা তাকওয়া অর্জন করাই সাওমের মূল উদ্দেশ্য। এটি মানুষকে লোভ, হিংসা এবং অনৈতিক আচরণ থেকে দূরে রেখে নৈতিকভাবে বলীয়ান করে তোলে। সামাজিক দৃষ্টিকোণ থেকে সাওম সমাজের সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবন করার মানসিকতা তৈরি করে, যা পারস্পরিক সহানুভূতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সাহায্য করে।