Research Article Thesis Paper Batch 228
সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতা মাতার করণীয় ও দায়িত্ব
Volume: 8 Issue: 1 Year: 2022 Pages: 1-44 Published: 01 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 69 views
9 downloads
Abstract
সন্তান লালন-পালন প্রতিটি পরিবারের একটি মৌলিক এবং দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। মানবশিশুর শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে পিতা-মাতার ভূমিকা অপরিসীম। একটি আদর্শ সমাজ গঠনে সুসন্তানের অবদান অনস্বীকার্য, যার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় পারিবারিক শিক্ষার মাধ্যমে। শৈশব থেকে সন্তানকে সঠিক দিকনির্দেশনা প্রদান, নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া এবং তাদের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করা পিতা-মাতার প্রধান কর্তব্য। পারিবারিক পরিবেশ যদি স্নেহ ও শৃঙ্খলতায় পূর্ণ হয়, তবে সন্তান একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতএব, সন্তানের সার্বিক সুরক্ষায় পিতা-মাতার দায়িত্ব ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।