Research Article Thesis Paper Batch 2310
সুফিবাদ ও আধুনিক সমস্যা
Volume: 3 Issue: 1 Year: 2026 Pages: 1-46 Published: 24 July 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 3 views
1 downloads
Abstract
আধুনিক করপোরেট সংস্কৃতি ও তীব্র প্রতিযোগিতামূলক জীবনযাত্রার ফলে বর্তমান যুবসমাজ ও পেশাজীবীদের মধ্যে বিষণ্নতা, মানসিক ক্লান্তি (Burnout) এবং আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই গবেষণাপত্রটিতে সমকালীন কর্মক্ষেত্রের মানসিক চাপ এবং মনস্তাত্ত্বিক বিপর্যয় নিয়ন্ত্রণে সুফিবাদের 'মুরাকাবা' (ধ্যান বা গভীর আত্মচিন্তা) এবং 'তাওয়াক্কুল' (স্রষ্টার ওপর পূর্ণ ভরসা) নীতির মনস্তাত্ত্বিক কার্যকারিতা আলোচনা করা হয়েছে। যান্ত্রিক জীবন ও বৈষয়িক সফলতার পেছনে অন্ধ দৌড় মানুষের ভেতরের যে সহজাত প্রশান্তি কেড়ে নিয়েছে, তা পুনরুদ্ধারে সুফি সাধকদের আধ্যাত্মিক চর্চা এক অনন্য প্রতিষেধক। বাহ্যিক জাঁকজমকের চেয়ে ভেতরের আত্মিক সুস্থতা ও মানসিক শান্তি অর্জনে সুফি দর্শনের এই মনস্তাত্ত্বিক দাওয়াই আধুনিক যুগের জীবনযাপনে অত্যন্ত প্রাসঙ্গিক।