তাসকিয়া /আত্মশুদ্ধি
Abstract
তাসকিয়া বা আত্মশুদ্ধি ইসলামি নৈতিকতা ও আধ্যাত্মিকতার একটি মৌলিক ধারণা, যার অর্থ অন্তরকে যাবতীয় পাপাচার, হিংসা, অহংকার ও কলুষতা থেকে পবিত্র করে নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করা। মানবজীবনের সাফল্য ও সার্বিক কল্যাণের জন্য মনস্তাত্ত্বিক ও আত্মিক পবিত্রতা অপরিহার্য। পবিত্র কুরআনে তাসকিয়াকে আত্মিক মুক্তির প্রধান শর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নিবন্ধে তাসকিয়া বা আত্মশুদ্ধির তাত্ত্বিক ও ব্যবহারিক দিকসমূহ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এতে অন্তরের ব্যাধি (যেমন—রিয়া, হিংসা, লোকদেখানো আমল, দুনিয়ার মোহ) চিহ্নিতকরণ এবং তা সংশোধনের জন্য তাওবা, জিকির, মুহাসাবা (আত্মপর্যালোচনা) ও রিয়াজাতের (আত্মনিয়ন্ত্রণ চর্চা) ভূমিকা পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আধুনিক যুগে বস্তুবাদের প্রভাব ও মানসিক অস্থিরতা দূরীকরণে এবং শান্তিময় জীবন ও উন্নত চরিত্র গঠনে তাসকিয়ার গুরুত্ব ও সামাজিক প্রভাব আলোকপাত করা হয়েছে।