Research Article Thesis Paper Batch 216
তওবা ও ইস্তিগফার
Volume: 2 Issue: 1 Year: 2026 Pages: 1-93 Published: 14 August 2026 DOI: JOIOM-2026-V3-I1-001 2 views
0 downloads
Abstract
ইস্তেগফার ও তাওবা ইসলামী জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। ইস্তেগফার হলো আল্লাহর কাছে নিজের গুনাহ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তাওবা হলো গুনাহ পরিত্যাগ করে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা। কুরআন ও হাদিসে ইস্তেগফার ও তাওবার গুরুত্ব, ফজিলত এবং এর মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এই আলোচনায় ইস্তেগফার ও তাওবার সংজ্ঞা, প্রয়োজনীয়তা, শর্ত, ফজিলত এবং মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনে এর ভূমিকা তুলে ধরা হবে। পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নিয়মিত ইস্তেগফার ও আন্তরিক তাওবার প্রয়োজনীয়তা আলোচনা করা হবে।